,

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ১৫

news-image

মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

আজ শনিবার সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে শরিয়তপুরের জাজিরা-শিবচরেরসীমানা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মাসেতু পার হবার পর নিয়ন্ত্রণ হারায়। এ সময় উল্টে সড়কে আছড়ে পড়ে বাসটি। এতে আহত হন বাসের ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে শিবচর ও পাঁচ্চর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে।’

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েবাস দুর্ঘটনাআহত

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড