,

জর্দা সেমাই তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : সেমাই দিয়ে তৈরি জর্দা খেতে ভালোবাসেন অনেকেই। বিশেষ করে যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন, তাদের কাছে প্রিয় একটি খাবার হলো জর্দা সেমাই। ঘি, নারিকেল আর চিনির সাহায্যে তৈরি করা হয় এই সুস্বাদু ডেজার্ট। এটি তৈরি করা সহজ এবং সময়ও লাগে কম তবে তৈরি করার প্রক্রিয়া না জানলে কঠিন মনে হতে পারে। চলুন জেনে নেওয়া যাক জর্দা সেমাই তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

সেমাই- ২৫০ গ্রাম

নারিকেল- ১ কাপ

চিনি- স্বাদ অনুযায়ী

ঘি- ২ টেবিল চামচ

এলাচ ও দারুচিনি- ২-৩টি

বিজ্ঞাপন

কিশমিশ ও বাদাম- প্রয়োজন অনুযায়ী

লবণ- সামান্য।

যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি কড়াইতে ঘি গরম করে এলাচ ও দারুচিনি দিতে হবে। এবার তাতে সেমাই দিয়ে অল্প আঁচে সোনালি করে ভেজে নিতে হবে। এবার মেশাতে হবে কোরানো নারিকেল ও এক চিমটি লবণ। তারপর পরিমাণমতো চিনি ও পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পানি খুব বেশি দেবেন না, তাতে সেমাই ঝরঝরে হবে না। অল্প অল্প করে মেশাতে পারেন। এবার পানি শুকিয়ে সেমাই সেদ্ধ ও ঝরঝরে হয়ে এলে তাতে কিশমিশ ও বাদাম মিশিয়ে নামিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে