সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না : চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান থাকলে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করে দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সতর্কবার্তা দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক ফোনালাপে ওই মন্তব্য করেন। ফোনালাপের সময় তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানান।

তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের বিষয়টি ইরান যুদ্ধেরই একটি পরোক্ষ প্রভাব এবং যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন এই জলপথ স্থিতিশীল থাকবে না।

এর আগে, গত মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তান ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের পঞ্চম সপ্তাহ চলছে; যা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। পরে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রও।

এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলজুড়ে ইসরায়েল ও মার্কিন স্বার্থ লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে।চীন শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার