,

চরমোনাই পীরের মাহফিলে আসিফ মাহমুদসহ এনসিপির শীর্ষ নেতারা

news-image

বরিশাল ব্যুরো : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে মতবিনিময় করে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধিদল। ছবি: আমাদের সময়

মাহফিলে অংশ নিতে বরিশালে চরমোনাই দরবারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে দলটি সেখানে পৌঁছাযয়। তাদের আগমনকে ঘিরে মাহফিল প্রাঙ্গণে বাড়তি আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ফজরের নামাজের পর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বয়ানে অংশ নেন। ধর্মীয় বয়ানে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। বয়ান শেষে তিনি এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে এক সংক্ষিপ্ত ঘরোয়া মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় দেশের চলমান সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে নৈতিকতা, মূল্যবোধ ও জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপি নেতারা মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ, ছাত্রনেতা আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেনসহ আরও অনেকে।

সূত্র জানায়, এনসিপির এই প্রতিনিধি দল সারাদিন চরমোনাই দরবারে অবস্থান করবে এবং মাহফিলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে। বিশেষ করে বাদ জোহর অনুষ্ঠিতব্য মূল মঞ্চে বক্তব্য রাখার কথা রয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তার বক্তব্যকে ঘিরে মাহফিলের অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটেছে। ধর্মীয় আবহ, দোয়া-মাহফিল, বয়ান এবং আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি মাহফিলটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

আমাদের সময়/আরডি

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড