,

কোহলির রেকর্ড ছুঁলেন ফারহান, বাবরের অপেক্ষায়

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ এক শতকে মুলতান সুলতান্সকে জিতিয়ে নজর কাড়লেন সাহিবজাদা ফারহান। বুধবারের ম্যাচে অপরাজিত শতরান করে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করেছেন এবং বাবর আজমের কাছাকাছি পৌঁছে গেছেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ফারহান। তার ইনিংসে ছিল আটটি ছক্কা ও সাতটি চার। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম শতক, যা তিনি খেলেছেন ১৬৬তম ম্যাচে।

এই কীর্তিতে তিনি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শতকের তালিকায় কোহলির সমান হয়ে যৌথভাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। একই সঙ্গে ১১টি শতক নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বাবর আজমের সঙ্গে ব্যবধানও কমিয়েছেন।

এই তালিকায় দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোরও রয়েছে ৯টি শতক, তবে তিনি খেলেছেন ৩৯৩ ম্যাচ। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ও করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১০টি শতক নিয়ে চতুর্থ স্থানে আছেন। আর ২২টি শতক নিয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল।

এর আগে ম্যাচে টস জিতে আগে ব্যাট করে হায়দরাবাদ কিংসমেন ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ গড়ে। উদ্বোধনী ব্যাটার মাআজ সাদাকাত ২৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন। অভিজ্ঞ শারজিল খান অপরাজিত থাকেন ৫১ রানে।

মুলতান সুলতান্সের হয়ে বোলিংয়ে সেরা ছিলেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, যিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া মোহাম্মদ নওয়াজ, পিটার সিডল ও অধিনায়ক অ্যাশটন টার্নার একটি করে উইকেট নেন।

২২৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ফারহানের অনবদ্য ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে এবং ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় মুলতান। উদ্বোধনী জুটিতে স্টিভ স্মিথ ৪৬ রান করেন, আর সহ-অধিনায়ক শান মাসুদ যোগ করেন ২৯ রান।

শেষদিকে আরাফাত মিনহাস ১১ বলে অপরাজিত ২৬ রান করে ফারহানের সঙ্গে থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

কিংসমেনের হয়ে বোলিংয়ে সাইম আয়ুব ২টি উইকেট নিলেও ছিলেন খরুচে। এছাড়া মাহিশ থিকশানা ও হাসান খান একটি করে উইকেট পান।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে