,

১৭ ঘণ্টা পর সিলেটে রেল যোগাযোগ শুরু

news-image

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামকস্থানে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ১৭ ঘণ্টা পর রেলপথ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে রেল যোগাযোগ শুরু হয় বলে জানিয়েছে নোয়াপাড়া স্টেশন মাস্টার মো. মনির হোসেন। ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে থেমে থাকা ট্রেনগুলো যাত্রা শুরু করেছে।

দুর্ঘটনার পর রাতে চলাচলকারী চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস, ঢাকাগামী উপবন ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের শিডিউল বাতিল করেছিল রেল কর্তৃপক্ষ। এসব ট্রেনের যাত্রীরা অনলাইনের টিকেটের মূল্যে ফেরত নিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস যাত্রী নিয়ে হরষপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। ৩টা ৪০ মিনিটে সেখান থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসছে।

সিলেট থেকে সকাল সোয়া ৬টার কিছু পরে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল এবং সকাল সাড়ে ১০টার পাহাড়িকা এক্সপ্রেস শমসেরনগর আছে বলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দাস জানিয়েছে। গন্তব্যে পৌঁছাতে না পেরে দীর্ঘ অপেক্ষায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

উল্লেখ্য, বুধবার (১ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটে তেলবাহী ৯৫১ নং ট্রেনের ৫টি ওয়াগন আর ১টি গার্ডব্রেক মনতলা স্টেশন পার হয়ে লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পর ৪০ হাজার তেলভর্তি ওয়াগন ৫টিতে প্রায় ২ লাখ লিটার জ্বালানি তেল ছিল বলে ঢাকা বিভাগীয় ম্যানেজার এ বি এম কামরুজ্জামান জানিয়েছে। তেল সিলেটের বিভিন্ন ডিপোতে পরিবহণ করা হচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী মালবাহী ট্রেনটি মনতলা পার হয়ে ৫টি তেল ভর্তি বগি উল্টে যায়। জ্বালানি তেল মাটিতে পড়তে শুরু করে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল রক্ষা করার চেষ্টা করে। দুর্ঘটনায় রেললাইন বন্ধ ছিল। আজ বেলা ৩টা ১৫ মিনিটে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়েছে।

বিভিন্ন স্টেশনে আটকাপড়া ট্রেনগুলো ছেড়ে আসছে বলে রেল কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে