,

সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের যু্বরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার তাদের ফোনালাপের বিষয়টি এক প্রতিবেদনে জানায় মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

সংশ্লিষ্ট সূত্র এক্সিওসকে বলেছেন, ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্সকে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা নিয়ে অবহিত করেছেন।

এ ব্যাপারে জানতে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তাসংস্থা আনাদোলু। কিন্তু তারা কোনো মন্ত্যব্য করেনি বলে জানা যায়।

এদিকে আনাদোলু বলেছে, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তারা কিছু প্রস্তাব দিয়েছে। যারমধ্যে তেহরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম রয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেছে মার্কিনিরা।

তবে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা প্রত্যাখ্যান করে বলেছে, মার্কিনিদের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হয়েছে। কিন্তু এটি শুধুমাত্র ছোট বার্তা আদান-প্রদানেই সীমাবদ্ধ আছে।

আনাদোলু জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধ বন্ধে যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোকে দেশটি বাড়াবাড়ি এবং অবাস্তবসম্মত হিসেবে অভিহিত করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ