,

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে মাঝ আকাশে বিধ্বস্ত হওয়া একটি ড্রোনের ধ্বংসাবশেষ বা শ্র্যাপনেলের আঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ড্রোনটি বিধ্বস্ত করে দেয়। এরপর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এ সময় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ওই খামারে কর্মরত এক শ্রমিক নিহত হন। তিনি বাংংলাদেশের নাগরিক। তবে এখন পর্যন্ত তার নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। মরদেহটি বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে আরব আমিরাতের সাধারণ নাগরিকদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার একাধিক ঘটনা ঘটেছে।কর্তৃপক্ষের দাবি, এই ড্রোন হামলা সেই ধারাবাহিকতারই একটি অংশ।

​ঘটনার পরপরই ফুজাইরাহর জরুরি পরিষেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-রিফা’আ এলাকাটি ঘিরে ফেলেন। ড্রোনটির উৎস এবং এটি কোন উদ্দেশ্যে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখছে দেশটির উচ্চপর্যায়ের তদন্তকারী দল।

এদিকে, এই ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট নিহতের পরিচয় শনাক্ত করতে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেরাণ হারিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ