,

আরাকান আর্মিকে মুক্তিপণ দিয়ে ফেরত আসল ১৪ জেলে

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : ‎মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া টেকনাফের ১৪ জন জেলে অবশেষে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। অভিযোগ রয়েছে, তাদের মুক্তির জন্য অর্থ প্রদান করা হয়েছে। ‎টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলে নৌকাযোগে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে তারা ফিরে আসেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার টেকনাফের নাফ নদ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গুলি ছুঁড়ে ওই জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে স্থানীয় দালালের মাধ্যমে প্রায় দুই লাখ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

‎বুধবার (১ এপ্রিল) জেলেদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, ‘রাতে নৌকাযোগে আটক জেলেরা ফিরে এসেছে।’ তবে তারা অর্থ দিয়ে মুক্ত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন।

‎ফেরত আসা জেলে রহিম উল্লাহ জানান, জীবিত ফিরে আসতে পেরে তারা স্বস্তিবোধ করছেন। ‎তিনি বলেন, ‘ধরে নিয়ে যাওয়ার পর আমাদের মারধর করা হয়েছে এবং কোনো খাবার দেওয়া হয়নি।’ তাদের নৌকার মাঝি মালাই কালু গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

‎আরেক জেলে গিয়াস উদ্দিনের মা রশিদা খাতুন বলেন, ‘আমার তিন ছেলেসহ পরিবারের পাচঁজন ফিরে এসেছে। এর চেয়ে আনন্দের কি আর হতে পারে। তাদের ধরে নিয়ে যাওয়ার পর আমাদের খুব দুঃচিন্তায় ছিলাম। এখন চিন্তা মুক্ত হয়েছি। তবে ছেলেরা খুব অসুস্থ হয়ে পড়েছে, তাদের জন্য দোয়া করবেন।’

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘তিনটি নৌকাসহ ১৪ জন জেলে ফিরে এসেছেন। তারা কীভাবে ফিরেছেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে