রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জবি হল উদ্ধারে ছাত্রদলের অভিযান: ১০ দিনের আল্টিমেটাম

news-image

মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি : রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত আবাসিক হল উদ্ধার দাবিতে মিছিল ও পরিদর্শন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার হয়ে আরামিটোলা এলাকায় অবস্থিত আব্দুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বেদখল হলগুলোর বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য দেন এবং দ্রুত উদ্ধারের দাবি জানান।
সমাবেশে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আগামী ১০ দিনের মধ্যে এখানে বসবাসরত পরিবারগুলো সরে যাবেন। তারা আমাদের কাছ থেকে সাত দিনের সময় চেয়েছিল। মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে আমরা ১০ দিনের আল্টিমেটাম দিয়েছি।”
এ সময় সংগঠনটির সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “যেকোনো ধরনের অপশক্তিকে রুখে দেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নিজ দখলে নেওয়া হবে। ছাত্রদল জানে কীভাবে আন্দোলন করতে হয় এবং কীভাবে দাবি আদায় করতে হয়।”
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা আব্দুর রহমান হল ও নজরুল ইসলাম হল পরিদর্শন করেন এবং হল দুটির সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হলগুলো বেদখল থাকায় সাধারণ শিক্ষার্থীরা চরম আবাসন সংকটে ভুগছেন।
এ সময় উপস্থিত সাধারণ শিক্ষার্থীরাও আবাসন সংকটের কথা তুলে ধরেন। এক শিক্ষার্থী বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সম্পত্তি দখল করে নেয়; আমরা আমাদের সেই সম্পত্তি ফিরত চাই। দীর্ঘ সময়ের আবাসন সংকট একটু হলেও মিনিমাইজ হবে”
অন্য এক শিক্ষার্থী বলেন, “আমাদের হল নেই, অথচ ঢাকা শহরের আনাচে কানাচে ৬ থেকে ৭ টি হল দখল হয়ে আছে। এখন সময় প্রশাসনের সহয়তায় আমরা আমাদের হল ফিরে পাওয়ার।”
নেতারা আরও জানান, শুধু এই দুই হল নয়, পর্যায়ক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাকি হলগুলোও উদ্ধার করা হবে। এ বিষয়ে তারা দৃঢ় আশ্বাস প্রদান করেন।
কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ