,

আত্মরক্ষায় ব্লেড নিয়ে ঝাঁপিয়ে পড়েন গৃহবধূ

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় বাউশিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। সম্ভ্রম বাঁচাতে ওই গৃহবধূ ব্লেড দিয়ে পাল্টা আঘাত করলে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে আত্মগোপনে রয়েছেন।

জানা গেছে, টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হাতেম আলী জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গৃহবধূ যখন রান্নার কাজ সেরে ঘরে ফেরেন, তখন সুযোগ বুঝে হাতেম আলী তাঁর ঘরে প্রবেশ করেন। পাশের কক্ষে সন্তানরা পড়তে থাকায় অভিযুক্ত ব্যক্তি গৃহবধূর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘উদ্দেশ্য বেগতিক দেখে আমি আত্মরক্ষার্থে হাতের কাছে থাকা ব্লেড তুলে নিই। ধস্তাধস্তির একপর্যায়ে সম্ভ্রম বাঁচাতে আমি তাঁর শরীরের নিম্নাংশে আঘাত করি। লোকলজ্জার ভয়ে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’

হাতেম আলী একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পলাতক রয়েছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, মসজিদ কমিটির দায়িত্বশীল একজন ব্যক্তির কাছ থেকে এমন ন্যক্কারজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়। তাঁকে দ্রুত কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। উপযুক্ত বিচার চান তারা।
গজারিয়া থানার ওসি হাসান আলীর ভাষ্য, একটি লিখিত অভিযোগ পেয়েছেন তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে জমি নিয়ে বিরোধ মিটিয়ে দেওয়ার কথা বলে ওই ব্যক্তির ঘরে প্রবেশ এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে