,

বাবার মোটরসাইকেলে তেল নিতে গিয়ে লাশ হলো ছেলে

news-image

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণে ঢাকা-সখিপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়ে ছিল তার লাশ।

রিদুয়ান সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে নিহত রিদুয়ান। তিনি স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

নিহতের রিদওয়ানের আত্মীয় আব্দুল্লাহ আল কাফী বলেন, রিদুয়ান তার বাবার মোটরসাইকেলে পেট্রোল নিতে সখিপুর থেকে বোয়ালী বাজারের ‘সখিপুর ফিলিং স্টেশন’ নামের এক পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।ধারণা করা হচ্ছে, কোনো যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রিদুয়ানের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসাইন চৌধুরী বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে