,

‘ফুয়েল কার্ড’ নিতে ডিসি কার্যালয়ে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বরে আজ সোমবার সকাল ৯টা থেকেই ফুয়েল কার্ড সংগ্রহ করতে শত শত মোটরসাইকেল চালকের উপচে পড়া ভিড় দেখা গেছে। জেলার চার উপজেলা থেকে আসা চালকরা বৈধ কাগজপত্রের ফটোকপি জমা দিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। কখন কার্ড হাতে পাবেন বা আজই পাবেন কি না—তা নিয়ে কেউ স্পষ্ট তথ্য পাচ্ছেন না।

চালকদের অনেকে জানিয়েছেন, নিজ নিজ উপজেলায় আবেদন জমা দেওয়ার ব্যবস্থা থাকলে এই দুর্ভোগ অনেকটাই কমতো। তারা বলেন, জেলা শহরে একসঙ্গে এত মানুষের সমাগমে লাইন অসহনীয় হয়ে উঠেছে।

জেলা প্রশাসক কামাল হোসেনের নির্দেশনা অনুসারে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফুয়েল কার্ড না নিলে ১ এপ্রিল থেকে তেল দেওয়া হবে না। আগামী ১ এপ্রিল থেকে জেলার ২২টি পেট্রোল পাম্পে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিক্রি করা হবে।

এদিকে কৃষকদের জন্য ডিজেলের ক্ষেত্রে ফুয়েল কার্ড ছাড়াই শিথিলতা দেওয়া হয়েছে। তারা ২৪ ঘণ্টা যেকোনো সময় পাম্পে গেলে ডিজেল পাবেন। তেলের কৃত্রিম সংকট দূর করতে জেলা প্রশাসক প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ফুয়েল কার্ড চালুর উদ্দেশ্য জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধ করা। কার্ড পেতে যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর