,

ডিপো থেকে তেল সরবরাহের সময় ২ ঘণ্টা এগিয়ে আনল বিপিসি

news-image

অনলাইন প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে তেল বিপণনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহ করা হবে। আগে, সকাল ৯টা থেকে জ্বালানি সংগ্রহ করতে পারতেন ব্যবসায়ীরা।

গতকাল শুক্রবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনায় বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সব ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পে জ্বালানি সরবরাহ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ডিলাররা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করতে পারতেন। নতুন সিদ্ধান্তে সরবরাহ কার্যক্রম দুই ঘণ্টা আগে শুরু হচ্ছে এবং দুই ঘণ্টা আগেই শেষ করা হচ্ছে।

বিপিসির এই সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের অধীন তিন বিপণন কোম্পানি—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড