,

১ কেজি ৮০০ গ্রাম ওজনের ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৭ হাজার ৯২০ টাকায়

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিশখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি ‘রাজা ইলিশ’। ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশটি ৭ হাজার ৯২০ টাকায় বিক্রি করা হয়েছে।

আজ শনিবার সকালে পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিলামে মাছটি কেনেন পাইকার মো. জাকির হোসেন।

জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে বিশখালী নদীতে মাছ ধরার সময় জেলে মো. রাসেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে সকালে মাছটি বিক্রির জন্য মেসার্স মনিরা আড়তে নিয়ে আসা হলে নিলামের মাধ্যমে পাইকার জাকির হোসেন মাছটি কিনে নেন।

পাইকার জাকির হোসেন বলেন, বড় আকারের হওয়ায় মাছটি ঢাকার যাত্রাবাড়ি মাছের আড়তে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে বিক্রির আশা করছেন তিনি।

স্থানীয় জেলে ও আড়ৎদাররা বলেন, বর্তমানে বিশখালী-বলেশ্বর নদীতে মাছের সংকট চলছে। জেলেদের অনেক সময় খরচই উঠছে না। ধরা পড়া ইলিশের বেশিরভাগই ছোট হওয়ায় হতাশা ছিল। হঠাৎ বড় ইলিশ পাওয়ায় জেলেদের মুখে হাসি ফিরেছে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, শীত মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বড় ইলিশ উপকূলের দিকে আসতে শুরু করে। এ ধরনের বড় আকারের ইলিশকে স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ বলা হয়। বর্ষা মৌসুমে ইলিশের পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে