রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দম বন্ধ হয়ে বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লালমনিরটহাট থেকে যাত্রীবাহী বাসের বক্সের ভেতরে করে আনা লক্ষ্মীপুরের ব্যবসায়ী মো. ফারুকের ৪৭টিসহ মোট ৫৫টি ছাগল দমবন্ধ হয়ে মারা গেছে। ছাগলের প্রতি এমন নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজার আবুল হাশেম ও ছাগল ব্যবসায়ী মো. ফারুককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে দুপুরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাশেম ও ফারুককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত হাশেম লালমনিরহাট জেলার সাপটানা এলাকার বাসিন্দা, ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা।

ছাগল মালিক ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে গতকাল শুক্রবার রাতে আনিন্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১২৪৫৫৭) বক্সের ভেতর গাদাগাদি করে ফারুক ৪৭ টি ছাগল লক্ষ্মীপুরে নিয়ে আসেন। একইসঙ্গে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর ৮টি ছাগলও আনা হয়। ৫৫টি ছাগল বাসের বক্সে গাদাগাদি করে রাখা হয়েছিল। এতে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তীব্র গরম ও পর্যাপ্ত বাতাসের অভাবে ছাগলগুলো দমবন্ধ হয়ে মারা যায়।

এ ঘটনায় ফারুক বাসচালক ও সুপারভাইজারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ফারুক বিষয়টি লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ দুই পক্ষকেই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সোপর্দ করে। এ ঘটনায় ছাগলের প্রতি নির্দয় এবং নিষ্ঠুর আচরণের দায়ে ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইপক্ষের ১০ হাজার টাকা জরিমানা করেন।

ছাগল ব্যবসায়ী মো. ফারুক বলেন, ‘লালমনিরহাটের হাতিবান্ধা থেকে আমার বাবা ছাগলগুলো কিনে বাসে করে লক্ষ্মীপুরে পাঠিয়েছেন। প্রায় ২ বছর ধরেই এভাবে বাসের বক্সে করে আমরা ছাগল নিয়ে আসছি। প্রতি ছাগলের জন্য ৩০০ টাকা ভাড়া নেয় বাস কর্তৃপক্ষ। কখনো কোনো ছাগল মারা যায়নি। কিন্তু এবার বাস চালক ও সুপারভাইজারের অবহেলার কারণে ছাগলগুলোর মৃত্যু হয়েছে। এতে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাসের সুপারভাইজার আবুল হাসেম বলেন, ‘৫৫ টি ছাগল লালমনিরহাট থেকে এনেছি। এরমধ্যে ফারুকের ৪৭টি ও নোয়াখালীর এক ব্যবসায়ীর ৮টি ছাগল ছিল। পথে ছাগলগুলো ভালোই ছিল। কিন্তু নোয়াখালীর চৌরাস্তায় এসে আটটি ছাগল নামানোর সময় দেখি সবগুলো মরে পড়ে আছে।’

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন সোহেল রানা বলেন, পর্যাপ্ত বাতাসের অভাবে গরমে দম বন্ধ হয়ে সবগুলো ছাগল মারা গেছে। ছাগলগুলোর প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত বাস সুপারভাইজারের ৫ হাজার ও ছাগল ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন। ভবিষ্যতের জন্য উভয়পক্ষকে সতর্ক করা হয়েছে। মৃত ছাগলগুলোকে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আজ বসবে সংসদের প্রথম অধিবেশন

৩৮ দিন পর আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

মধ্যপ্রাচ্যে ৩,৫০০ মেরিন সেনা পাঠাল যুক্তরাষ্ট্র

চতুর্মুখী হুমকিতে ইসরায়েল, ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর

সংসদে সাউন্ড সিস্টেমে সমস্যা সাবোটাজ কিনা তদন্ত হচ্ছে

ডিপো থেকে তেল সরবরাহের সময় ২ ঘণ্টা এগিয়ে আনল বিপিসি

দিক হারিয়ে ভূমধ্যসাগরে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশি উদ্ধার

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক

১ কেজি ৮০০ গ্রাম ওজনের ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৭ হাজার ৯২০ টাকায়

পাম্পে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

সংসদ অধিবেশনে শব্দযন্ত্রের গোলযোগ সাবোটাজ কি না, তদন্তে কমিটি

কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ইউক্রেন