শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরা মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। গত দুই বছরে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর। কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেটা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদী মালাইকার প্রেমের গুঞ্জনে সরগরম বিটাউন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব চর্চা নিয়ে কথা বলেছেন মালাইকা। ক্রমাগত নাম জড়ানো বা ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখন আর এসব তাকে বিচলিত করে না। মালাইকা বলেন, ‘এখন আমি এগুলো রসিকতা হিসেবেই গ্রহণ করি।’ এমনকি এসব গুঞ্জন নিয়ে ছেলে আরহান খানের সঙ্গে বসে হাসাহাসিও করেন বলে জানান তিনি।

গত বছর এনরিকের এক অনুষ্ঠান থেকে হর্ষ মেটার সঙ্গে তার সম্পর্কের খবর চাউর হয়। সম্প্রতি তারা বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। এর মধ্যেই আবার সৌরভ বেদীর সঙ্গে তার ঘনিষ্ঠ নাচের ভিডিও নতুন করে জল্পনার জন্ম দেয়। একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সমাজে টিকে থাকা বা সঙ্গীর অভাব বোধ করেন কি না এমন প্রশ্নের জবাবে মালাইকা বেশ পরিণত ও আত্মবিশ্বাসী উত্তর দিয়েছেন।

তিনি বলেন, ‘এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে খুশি আমি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ। খুব সুন্দর বিষয় এগুলো। কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার।’

তার কথায়, ‘বরং আমি নিজেকে নিজে তৈরি করেছি। সেটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের দরকার নেই।’ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকা নিজেকে নতুন করে চিনিয়েছেন। বার্ধক্যকে জয় করা গ্ল্যামার আর স্বাধীনচেতা জীবনবোধই এখন তার প্রধান পরিচয়।

এ জাতীয় আরও খবর

জয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

ছুটি কাটিয়ে ছুটির দিনে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে উপচেপড়া ভিড়

সোনার দাম ভরিতে কমলো আরও ৬৫৯০ টাকা

এশিয়ান আরচারিতে বাংলাদেশের স্বর্ণ

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

বাস দুর্ঘটনা: দৌলতদিয়ায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার

মুরগির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি

যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার

জনবল সংকটে ভেঙে পড়তে পারে ইসরাইলি সেনাবাহিনী: সেনাপ্রধান

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

মার্কিন সেনাদের রুখতে প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি যোদ্ধা