বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেটকারে বাসের ধাক্কা, এক পরিবারের চার জনসহ নিহত ৫

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলায় পেছন থেকে আসা বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ইস্টজোন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ জনের মধ্যে একই পরিবারের চার জন। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও একজন।

নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া এলাকার আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝরনা বেগম (৪০), তাদের মেয়ে লাবিবা আক্তার (১৮) ও ছেলে সাইফ (৭)। নিহত প্রাইভেটকারের চালক জামাল হোসেনের (৫২) বাড়ি বরিশাল জেলায়। এর মধ্যে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জামাল হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারে থাকা এক পরিবারের পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চার জনের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত প্রাইভেটকারের আরেক যাত্রী আবরার হোসেন (১২) নিহত আব্দুল মমিনের ছেলে। সে কুমিল্লা সেনানিবাসের ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টারলাইন পরিবহনের একটি বাস ও প্রাইভেটকার চট্টগ্রামমুখী লেনে ছিল। সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় দ্রুত গতিতে বাসটি এসে প্রাইভেটকারটির ডান দিকে জোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। প্রাইভেটকারের যাত্রীদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

ওসি আবদুল মমিন বলেন, ‌‘বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। প্রাইভেটকার ও বাসটি থানায় আনা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।’

এ জাতীয় আরও খবর

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

মার্কিন সেনাদের রুখতে প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি যোদ্ধা

৩০ হাজার টন জ্বালানি নিয়ে বন্দরে ভিড়ল আরও এক জাহাজ

২৫ বছর পর জিম্বাবুয়েকে ডাকছে ভারত

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান, নারীসহ আটক ৩

দৌলতদিয়া ট্র্যাজেডি: নৌপরিবহন মন্ত্রণালয়ের ৬ সদস্যের তদন্ত কমিটি

হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

রক্ষণের দুর্বলতায় ভিয়েতনামের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করার উপায়

স্বাদ বাঁচাতে ফ্রিজে রাখবেন না যেসব সবজি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী