,

হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

news-image

ক্রীড়া প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ দেখতে হঠাৎই জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন মেয়ে জাইমা রহমানও।

প্রতিবছর স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ আয়োজন করে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম বলতে গেলে প্রধানমন্ত্রীর উপস্থিতি। এ ধরনের প্রদর্শনী ম্যাচে প্রধানমন্ত্রীর হাজির হওয়া বিরল ঘটনাই।

সাবেক ফুটবলাররা লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে খেলছেন। লাল দলের প্রতিনিধিত্ব করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এই প্রতিবেদন লেখার সময়ও মাঠে খেলা চলছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ডাগআউটে বসে খেলা উপভোগ করছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড