মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাদ বাঁচাতে ফ্রিজে রাখবেন না যেসব সবজি

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেকেই সপ্তাহজুড়ে ব্যবহারের জন্য একবারেই বাজার করে সবজি ফ্রিজে সংরক্ষণ করেন। ধারণা থাকে, ঠান্ডায় রাখলে সবজি বেশি দিন ভালো থাকে। কিন্তু সব ক্ষেত্রে এই ধারণা ঠিক নয়। কিছু সবজি আছে, যেগুলো ফ্রিজে রাখলে তাদের স্বাদ, গঠন ও পুষ্টিগুণ বরং কমে যায়। তাই কোন কোন সবজি ফ্রিজে না রাখাই ভালো, তা জানা জরুরি। চলুন, জেনে নেওয়া যাক।

টমেটো : ঠাণ্ডা তাপমাত্রা টমেটোর স্বাভাবিক স্বাদ নষ্ট করে দেয়। ফ্রিজে রাখলে এটি নরম হয়ে যায় এবং স্বাদ ফিকে বা অস্বাভাবিক হয়ে পড়ে। তাই টমেটো ঘরের তাপমাত্রায়, আলো-রোদ থেকে দূরে রাখাই উত্তম।

শসা : শসায় প্রচুর পানি থাকে। ফ্রিজে দীর্ঘদিন রাখলে তা ধীরে ধীরে শুকিয়ে যায় এবং স্বাদ তেতো হতে পারে। তাই শসা বাইরে স্বাভাবিক তাপমাত্রায় রাখাই ভালো।

রসুন : রসুন ফ্রিজে রাখলে ভেতরে আর্দ্রতা তৈরি হয়, ফলে দ্রুত অঙ্কুর গজায় এবং স্বাদ বদলে যায়।

শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা বেশি উপযোগী।
পেঁয়াজ : ফ্রিজের ভেজা পরিবেশ পেঁয়াজকে দ্রুত নরম ও নষ্ট করে। এতে স্বাদেও পরিবর্তন আসে। পেঁয়াজ সব সময় শুকনো, ঠাণ্ডা ও অন্ধকার স্থানে রাখা উচিত।

আলু : ফ্রিজে রাখা আলুর স্টার্চ দ্রুত চিনি হয়ে যায়, ফলে স্বাদ অস্বাভাবিক মিষ্টি হয়ে পড়ে।

এ ছাড়া রান্নার সময় এর গঠনও ঠিক থাকে না। তাই আলু খোলা, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা উচিত।
সব মিলিয়ে, আলু ও পেঁয়াজের মতো সবজি ফ্রিজে না রেখে রান্নাঘরের ঠাণ্ডা, শুকনো ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করাই সবচেয়ে ভালো উপায়। এতে এগুলো দীর্ঘদিন ভালো থাকে এবং স্বাদও অটুট থাকে।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের জন্য বিমানের টিকিটে ছাড়, মিলবে অগ্রাধিকার সেবা

ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ অনুমোদন দিল ভারত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন জাহেদ উর রহমান

‘প্রয়োজনে ককরোচ আন্দোলনেও যাব’: মমতা

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

নতুন ভিডিওতে এমপি গাজী নজরুলের বক্তব্য নিয়ে প্রশ্ন

পেঁপে চাষে কোটিপতি সুমন, গড়েছেন দুই হাজার উদ্যোক্তা

চট্টগ্রামে বন্যায় অবকাঠামোর ক্ষতি ১৫০ কোটির বেশি

আসামে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ১০ জনের

বেনজীরকে নিয়ে দুদকের কাছে ৪ তথ্য চাইল দুবাই পুলিশ

গাজী নজরুল ইস্যুতে তদন্ত শেষে ব্যবস্থা নেবে জামায়াত