বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। সোমবার (২৩ মার্চ) রাতে জয়পুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড় ১১টা নাগাদ হর্ষিল নিজের ওয়াগন-আর গাড়ি চালিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। মানসরোবর এলাকার শিপরা পথ রোডে একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে আছড়ে পড়ে উল্টে যায়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ উপস্থাপিকা থেকে অভিনয় হর্ষিল কালিয়া ছিলেন একাধারে অভিনেত্রী, মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা। সাংবাদিকতা ও গণযোগাযোগে পড়াশোনা শেষ করে বাবার পথ অনুসরণ করেই ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশনে সংবাদ পাঠ দিয়ে। এর পাশাপাশি তিনি ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যেও পারদর্শী ছিলেন।

সাফল্যের ক্যারিয়ার মডেলিং ক্যারিয়ারে হর্ষিল ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন। ওটিটি প্ল্যাটফর্ম জিও-হটস্টারের জনপ্রিয় সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘হাট পাগলি’সহ বেশ কিছু রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তার সরব উপস্থিতি ছিল।

এ জাতীয় আরও খবর

আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?