,

বিচ্ছেদ নিয়ে স্বামীর পর এবার মুখ খুললেন মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক আবু সাইয়িদ রানার সংসার ভাঙার খবর এখন বিনোদন অঙ্গনে টক অফ দ্য টাউন। বিয়ের মাত্র দুই বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটলেন এই দম্পতি। সম্প্রতি নিজের অবস্থান পরিষ্কার করে স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।

শুরুতে নীরব থাকলেও সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন মৌসুমী নিজেই। তার ভাষ্যমতে, বিয়ের আট মাসের মাথায় স্বামীর প্রতারণা প্রথম ধরা পড়ে তার কাছে।

অভিনেত্রীর কথায়, ‘বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরও কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।’

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন রানা। তবে চার মাস ধরে আলাদা থাকার বিষয়টি স্বীকার করে তিনি জানান, একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাইছি না।’

২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন রানা ও মৌসুমী। সে সময় মৌসুমী জানিয়েছিলেন, দুই বছরের পরিচয়ের পর দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের সিদ্ধান্ত হয়।

বিনোদন অঙ্গনে মৌসুমী হামিদ-এর যাত্রা শুরু ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর ছোটপর্দায় নিয়মিত কাজ করে জনপ্রিয়তা পান। পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে প্রশংসা অর্জন করেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে