,

তেল আনতে গিয়ে হিট স্ট্রোকে মৃত্যু

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেলের তেল সংগ্রহ করতে গিয়ে হিট স্ট্রোকে মারা গেছেন এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা হাসপাতাল সংলগ্ন আছমা লতিফা ফিলিং স্টেশনে ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কাহারোল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।

জানা যাায়, তেল নেওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত এনায়েতুল করিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে। তিনি পেশায় একটি কীটনাশক কোম্পানির কর্মচারী ছিলেন।

ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রয়োজনের তাগিদে তেল নিতে গিয়ে এ মর্মান্তিক ঘটনার শিকার হন।

কাহারোল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, এনায়েতুল করিম আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে, কাহারোল থানার ওসি শ্যামল চন্দ্র বর্মন বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে