,

অপারেশনের পর কেমন আছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল

news-image

বিনোদন ডেস্ক : হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি ওপেন হার্ট সার্জারি করা হয় তার। বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন এই গুণী অভিনেতা। এমন সময়ে সপরিবারে তাকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী; জানালেন অভিনেতা বাবুর শারীরিক অবস্থাও।

বুধবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন চঞ্চল। তাতে চঞ্চল চৌধুরী আবেগঘন কথায় লেখেন, ‘এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মূহুর্ত ছিলো সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসি মুখে দেখবো, এটাই ছিলো সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা।’

ফজলুর রহমান বাবুর শারীরিক অবস্থা জানিয়ে চঞ্চল লেখেন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি আমরা অনেক দ্রুতই তাকে ক‍্যামেরার সামনে দেখব। অনেক শুভ কামনা বাবু ভাই… আপনি একজনই।’

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারির পর দুই সপ্তাহ হাসপাতালে কাটিয়ে ৩ মার্চ বাসায় ফেরেন ফজলুর রহমান বাবু। এবারের ঈদে প্রেক্ষাগৃহে চঞ্চল চৌধুরীর ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ চলছে। এছাড়াও ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’ সিনেমায় দেখা গেছে ফজলুর রহমান বাবুকে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে