বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো সময় মরে যেতে পারি : মাহিয়া মাহি

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান তালে সরব তিনি। নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি, ভালো লাগা কিংবা ক্যারিয়ারের আপডেট সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিয়মিত।

বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন সুদূর আমেরিকায়। সেখান থেকেই এক ফেসবুক পোস্টে মাহি জানালেন, যেকোনো সময় মরে যেতে পারেন তিনি!

ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহি লিখেছেন, ‘আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।’ অভিনেত্রীর এমন মন্তব্যে ভক্তদের মনে উদ্বেগ সৃষ্টি হলেও পরের লাইনেই মাহি পরিষ্কার করেন তার এমন অনুভূতির পেছনের কারণ।

সম্ভবত চোখের সামনে আকস্মিক কোনো মৃত্যুর ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েছেন তিনি। মাহি আরও লিখেছেন, ‘আমার সামনে এই মুহূর্তে যে হাটাহাটি করছে সেও একটু পরে মরে যেতে পারে, এতো কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি দম বন্ধ লাগতেসে।’

ঠিক কী কারণে বা কার মৃত্যু দেখে মাহি এমন পোস্ট দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তার এই স্ট্যাটাসে স্পষ্ট যে, জীবনের চরম অনিশ্চয়তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

এ জাতীয় আরও খবর

আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?