,

সরকারের অনুমতি নিয়েই পিএসএলে মুস্তাফিজরা

news-image

ক্রীড়া প্রতিবেদক : সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলছে সংঘাত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ছয় ক্রিকেটারের পাকিস্তান যাত্রা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সরকারের সাথে আলোচনা করেই আজ সোমবার ক্রিকেটারদের পাকিস্তান যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল বিসিবি।

এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে আজ বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশি ক্রিকেটারদের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে।’

আলোচনার পর নিশ্চিত করা হয়েছে যে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বর্তমানে কোনো ধরনের উদ্বেগ নেই।’

আরও জানানো হয়েছে, ‘এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসলামাবাদের বাংলাদেশ হাই কমিশন থেকে প্রাপ্ত আশ্বাসের ভিত্তিতে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে যাত্রা করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও উল্লেখ করছে যে, খেলোয়াড়দের সার্বিক কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বোর্ড এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ চালিয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড