বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্বামী

news-image

মাগুরা প্রতিনিধি : কুমিল্লার পদুয়ার বাজারে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফচিয়ার রহমান (২৫)। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফচিয়ার রহমান মহম্মদপুর উপজেলার বাঁশো গ্রামের বাসিন্দা ওহাব শেখের ছেলে। তিনি পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী এবং বিকাশ এজেন্ট হিসেবে কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে মহম্মদপুরের নিজ বাড়িতে এখন চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সাথে ঈদ উদযাপন করে স্ত্রীকে আনতে বিকেলে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ফচিয়ার। পথিমধ্যে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে যাওয়ার সময় পদুয়ার বাজার লেভেল ক্রসিং পার হওয়ার মুহূর্তে চট্টগ্রামগামী একটি ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এদিকে দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে মহম্মদপুর উপজেলার এক যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে তার পরিবার।

মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান বলেন, কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন দুর্ঘটনায় নিহত ফচিয়ার রহমানের মরদেহ তার গ্রামের বাড়ি মহম্মদপুর উপজেলার বাঁশো গ্রামে আনা হয়েছে। সোমবার সকাল ৮টায় নিজ গ্রামের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার