,

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা গাড়ির সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ধারণা করা হচ্ছে নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি জানায়নি পুলিশ।

সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পযন্ত চারজন আহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।

দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা তথ্য যোগাড় করছে। সংস্থাটি এর বেশি আর কিছু বলেনি।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান