,

থাইল্যান্ডে হানিমুনে রাশমিকা-বিজয়

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের পরপরই থাইল্যান্ডে একান্ত সময় কাটাতে গেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা। তাদের হানিমুনের একটি অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়—সবুজে ঘেরা এক সিঁড়িতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন এই নবদম্পতি। কোনো জাঁকজমক নয়, বরং সাদামাটা পোশাকে স্বাভাবিক আর আরামদায়ক উপস্থিতিই ছবিটিকে করেছে আরও বাস্তব, আরও কাছের।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, থাইল্যান্ডের কোহ সামুইয়ের একটি ভিলায় ছিলেন তারা। পাঁচ তারকা রিসোর্টের চাকচিক্য এড়িয়ে বরং নিরিবিলি, ব্যক্তিগত পরিবেশই বেছে নিয়েছেন এই জুটি।

গত ২৬ ফেব্রুয়ারি ভারতের ঐতিহ্যবাহী শহর উদয়পুরে বিয়ে করেন রাশমিকা ও বিজয়। এরপর ৪ মার্চ হায়দরাবাদে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার, যেখানে উপস্থিত ছিলেন বলিউড ও দক্ষিণি সিনেমার তারকারা।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই জুটি। পরিচালক রাহুল সানকৃতিয়ানের আসন্ন সিনেমা ‘রানাবালি’তে আবারও জুটি বাঁধবেন তারা। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবি ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ভারতের ঘটনাপ্রবাহ থেকে অনুপ্রাণিত।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড