,

কিউইদের হারিয়ে সিরিজ সমতায় দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতেই ২-২ ব্যবধানে সিরিজ সমতায় ফিরেছে প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৪৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ডের ইনিংস।

ওয়েলিংনটনে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট হারায় তারা। কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন ওপেনার উইয়ান মুল্ডার।

শুরুর চাপ সামলে দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়েন ওপেনার টনি জর্জি ও কনোর এস্থারহুইজেন। ২১ বলে ২৩ রান করে আউট হন জর্জি। এদিকে ফিফটির দেখা পেয়েছেন কনোর। আউট হওয়ার আগে করেন ৫৭ রান। ৩৬ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া রুবেন হারমান ২৮, ডিয়ান ফরেস্টার ১৯, জেসন স্মিথ ১৯ ও জর্জ লিন্ডে ১৪ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৫ বলে ৯ রান করে আউট হন ক্যাটেন ক্লার্ক। আরেক ওপেনার টিম রবিনসন আউট হওয়ার আগে করেন ৩২ রান। আর দ্বিতীয় উইকেটে নেমে ১৬ বল খেলে ২৬ রান করেন ড্যান ক্লেভার। এদিকে নিক কেলি আউট হন ব্যক্তিগত ১৯ রানে।

এরপর দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি কেউই। ব্যাট হাতে বেভন জ্যাকভ ৩, জেমস নিশাম ৬, ম্যাককনি ১০, জশ ক্লার্কসন ১০, জ্যাকারি ফোলকস ৭, কাইল জেমিসন ১৩ এবং বেন সিয়ার্স ২ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েৎজি তিনটি উইকটে নেন। দুটি করে উইকেট নেন তিনজন বোলার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড