,

পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে তিনি সৈকতের সুগন্ধা পয়েন্টে ঝটিকা পরিদর্শনে যান এবং উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর নির্দেশ দিয়ে বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা হবে না। সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না এবং এটিকে যেকোনো ধরনের স্থাপনামুক্ত রাখতে হবে।

সম্প্রতি কক্সবাজার সফরে এসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সৈকতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বালিয়াড়ি দখলমুক্ত করা হয়।

মন্ত্রীর পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। এ সময় মন্ত্রী জানান, সরকার সৈকতের মূল সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে