,

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদন : কুমিল্লার সদর দক্ষিণে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে দাফন-কাফনের জন্য এই অর্থ দেওয়া হবে।

জেলা প্রশাসক আরও জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ হস্তান্তরের সময় প্রত্যেক পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হবে।

এর আগে এদিন ভোরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন পুরুষ, দুই নারী ও তিন শিশু নিহত হন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে