,

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

news-image

ক্রীড়া প্রতিবেদক : তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি বছরের জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতা সমস্যার কারণে সেই সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এমনই এক প্রতিবেদন করে বিষয়টি জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

যদিও বিসিবিকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইরিশ বোর্ড। তবে এক কর্মকর্তা জানালেন, এই সিরিজ আয়োজন নিয়ে আগে থেকেই একটা যদি কিন্তু ছিল। চলতি বছরের জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

সেই সিরিজ শেষে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল লিটন দাস-মেহেদী হাসান মিরাজদের। গতকাল আগামী গ্রীষ্মের সূচি প্রকাশ করেছে আয়ারল্যান্ড। সূচি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে খেলার কথা থাকলেও তালিকায় নেই বাংলাদেশের সিরিজটি।

পরে জানা যায়, লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে আয়ারল্যান্ড। এমন পরিস্থিতিতে আগামী জুলাই-আগস্টে থাকছে না বাংলাদেশের ক্রিকেটারদের কোনো সিরিজ। ফলে ভারতের বিপক্ষে সিরিজের জন্য অপেক্ষা করতে হবে প্রায় মাস দেড়েক।

বাংলাদেশ সিরিজ বাতিল করলেও ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আইরিশরা। যেখানে মে মাসে নিউজিল্যান্ডের সঙ্গে একটি চারদিনের টেস্ট খেলবে। আগামী জুনে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত সফর করবে আয়ারল্যান্ড। বাংলাদেশে বিপক্ষে সিরিজটি বাতিল করায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে আইরিশরা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে