,

বড় জয়ে সিরিজে লিড নিলো নিউজিল্যান্ড

news-image

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিড নিয়েছে নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। এতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

শুক্রবার (২০ মার্চ) অকল্যান্ডে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন এনকোবানি মোকেইনা। ২৩ রান করেন জর্জ লিন্ডে। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও বেন সিয়ার্স। আর একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

১৩৭ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই আসে ৯৬ রান। এতেই জয়ের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। ২৬ বলে ৩৯ রান করে আউট হন ওপেনার ডেভন কনওয়ে।

এদিকে পরের উইকেটে নেমে ১৭ রান করে আউট হন টিম রবিনসন। এরপর নিক কেলিকে নিয়ে ২২ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন টম লাথাম। ফিফটি পূরণের পর লাথাম অপরাজিত থাকেন ৬৩ রানে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড