,

খরগোশের সঙ্গে খুনসুটিতে মেতেছেন জয়া

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী জয়া আহসান মানেই যেন পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতা দিয়ে যেমন তিনি দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করে রেখেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রতিটি উপস্থিতি রীতিমতো নজরকাড়া।

এবার খরগোশের সঙ্গে খুনসুটিতে মেতেছেন জয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন এই স্টাইল আইকন। ভিডিওটিতে তাকে দেখা গেছে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে, যেখানে একজোড়া সাদা খরগোশের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

ভিডিওতে জয়াকে দেখা যায় হালকা সবুজ রঙের একটি দৃষ্টিনন্দন শাড়িতে। শাড়িটির পাড় এবং আঁচলের নকশা তার সাজে এনেছে এক আলাদা আভিজাত্য। এর সঙ্গে মানানসই এমব্রয়ডারি করা ব্লাউজ, গয়না আর চুলের সাজে জয়াকে বেশ মানিয়েছে।

পরম মমতায় একটি খরগোশকে কোলে নিয়ে আদর করছেন তিনি, আর খরগোশটিও শান্ত হয়ে তার কোলে মিশে আছে। আবার কখনো নিজের হাতে তাদের ঘাস খাওয়াচ্ছেন। কমেন্টবক্সে নেটিজেনরা জয়ার রূপের বেশ প্রশংসা করেছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে