মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ আয়োজনে রাখুন বুটের ডালে বিফ তেহারি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদ মানেই শুধু আনন্দ আর মিলনের সময় নয়, এটি স্বাদের এক উৎসবও বটে। এদিন সবার রান্নাঘরেই থাকে বিশেষ আয়োজন। আর যদি সেই আয়োজনের মূল আকর্ষণ হয় মসলা ও সুগন্ধে ভরা বিফ তেহারি, তাহলে ঈদের উৎসব হয়ে ওঠে আরও রঙিন, আরও মুখরো। এখনই সময়, বুটের ডালে সেই তেহারির কড়াই তুলে এনে ঘরে ভরিয়ে দিন খুশির স্বাদ। রইলো রেসিপি-

উপকরণ
গরুর মাংস ১ কেজি (ছোট ছোট টুকরা)
আদাবাটা ২ টেবিল চামচ
রসুনবাটা ১ টেবিল চামচ
টক দই আধা কাপ
লবণ স্বাদমতো
কাঁচা মরিচ ১০-১৫টি
তেহারি মসলা ৩ টেবিল চামচ (দারুচিনি ৫ গ্রাম, এলাচি ৫ গ্রাম, লবঙ্গ ৮-১০টি, সাদা ও কালো গোলমরিচ ২ চা-চামচ, জায়ফল আধা টুকরা, জয়ত্রী আধা টুকরা, শাহি জিরা ১ চা-চামচ একসঙ্গে গুঁড়া করা)
বুটের ডাল ২০০ গ্রাম
পোলাওয়ের চাল ৭৫০ গ্রাম
সর্ষের তেল ১ কাপ
বেরেস্তা ভাজার তেল ১ কাপ
তেজপাতা ২-৩টি
এলাচ ২-৩টি
দারুচিনি ২-৩টি
লবঙ্গ ২-৩টি
পানি প্রয়োজনমতো
চিনি ১ টেবিল চামচ
ঘি সিকি কাপ
গুঁড়া দুধ ২ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা ২ কাপ
গোলাপজল ১ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন
প্রথমে গরুর মাংস ভালাভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসে আদা-রসুনবাটা, টক দই, লবণ, কাঁচা মরিচ ও ১ টেবিল চামচ তেহারি মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট রেস্টে রেখে দিন। অন্যদিকে বুটের ডাল ভিজিয়ে রেখে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন ও পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

এবার প্যানে সর্ষের তেল ও বেরেস্তা ভাজার তেল গরম করে তেজপাতা, ‌এলাচি, দারুচিনি, লবঙ্গ দিন। হালকা ভেজে তাতে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে মাংস তুলে আলাদা করে রাখুন।

এবার সেই প্যানেই চাল দিয়ে ৪ থেকে ৫ মিনিট নেড়ে ভেজে নিন। ভাজা হলে চালের দ্বিগুণ গরম পানি দিন। এরপর স্বাদমতো লবণ, চিনি, কাঁচা মরিচ, ২ টেবিল চামচ ঘি, গুঁড়া দুধ, তেহারি মসলা ২ টেবিল চামচ, অর্ধেক বেরেস্তা, রান্না করা মাংস, সেদ্ধ বুটের ডাল ও গোলাপজল দিন। পানি শুকিয়ে এলে ঢেকে কম আঁচে ২০ মিনিট দমে রাখুন। সবশেষে বেরেস্তা ও বাকি ঘি ছড়িয়ে দিন ও চুলা বন্ধ করে ১০ মিনিট দমে রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের বুটের ডালে বিফ তেহারি।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন