মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে বানান সেমাই কাস্টার্ড লাড্ডু

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদের সকালে সেমাই না হলে যেন পূর্ণতা মেলে না। ঐতিহ্যগত এই মিষ্টিকে একটু ভিন্ন স্বাদ দিতে পারেন সেমাই কাস্টার্ড লাড্ডু তৈরি করে। এই রেসিপি ঐতিহ্যকে ধরে রাখেবে এবং আধুনিকতার ছোঁয়াও যোগ করবে। সুস্বাদু এই লাড্ডু যা সব বয়সের মানুষ পছন্দও করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে সেমাই কাস্টার্ড লাড্ডু তৈরি করবেন-

উপকরণ
১. সেমাই ১ কাপ
২. দুধ আধা লিটার
৩. কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ
৪. চিনি আধা কাপ (স্বাদমতো)
৫. ঘি ৩ টেবিল চামচ
৬. পেস্তা ও কাজু বাদাম আধা কাপ

প্রস্তুত প্রণালি
একটি প্যানে ঘি গরম করে সেমাই ভেজে বাদামি করে নিন। এতে চিনি এবং কুচানো বাদাম যোগ করুন। এবার সামান্য দুধ দিয়ে মাখুন যাতে মিশ্রণটি নরম ও ক্রিমি হয়। এই মিশ্রণটি একপাশে সরিয়ে রাখুন।

একই সময়ে একটি সসপ্যানে দুধ এবং চিনি দিয়ে ফুটিয়ে নিন। অন্য একটি বাটিতে কাস্টার্ড পাউডার নিয়ে সামান্য ঠান্ডা দুধ দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এই কাস্টার্ডের পেস্টটি ফুটন্ত দুধে ক্রমাগত নাড়তে থাকুন যাতে কোন দলা পাকানো না হয়। কাস্টার্ড ঘন হলে চুলা থেকে নামিয়ে নিন।

পরিবেশনের পাত্রে এই কাস্টার্ডের মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। এবার পূর্বে প্রস্তুত করা সেমাই মিশ্রণ থেকে ছোট ছোট লাড্ডু বানিয়ে কাস্টার্ডের ওপরে সাজিয়ে দিন এবং বাদাম ছড়িয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন