বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের খবর ছড়াতেই ক্ষোভ অনুশকার!

news-image

বিনোদন ডেস্ক : বাহুবলী’ খ্যাত ভারতের দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি। সম্প্রতি খবর ছড়ায় বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।বেশ কয়েক বছর আগে নায়ক প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি, দু’জনের বিয়ের কথাও শোনা গিয়েছিল।

কিন্তু এবার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। আর এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন অনশকার সহযোগী দল।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে অনুশকার বিয়ের খবর ছড়ায়। শোনা যায়, পাত্র ও পাত্রী দুই পরিবারের ঘনিষ্ঠতা অনেক বছরের। দুই পক্ষ এক হয়ে বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চলেছে। আর তাতে নাকি আপত্তি জানাননি অনুশকা। কারণ, তার প্রকৃত প্রেম নাকি এই ব্যবসায়ীর সঙ্গেই!

অনুশকার সহযোগী দল এ প্রসঙ্গে বলেছে, কারও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটা আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করুন। জল্পনা ওপর বিশ্বাস করে এমন খবর লেখা মোটেই ঠিক নয়, এমনই বক্তব্য অনুশকার পক্ষ থেকে।

তারা বিবৃতিতে আরও লেখে, সঠিক তথ্য ও গুজবের মধ্যে তফাৎ রয়েছে। সেই তফাৎ এখন সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়।

অনুশকার বয়স নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তার সহযোগী দল। তাদের পক্ষ থেকে লেখা হয়, বারবার ওর বয়স ৪৪ বছরটাকে বড় করে দেখানো হচ্ছে। বারবার বয়স উল্লেখ করে কী বোঝাতে চাওয়া হচ্ছে? যেন ৪৪ বছর বয়সে বিয়ে করা কোনও বিতর্কিত বিষয়।

বয়স যদি এত বড় বিষয়ই হয়ে থাকে, তা হলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে চুপ থাকেন কেন? মহিলাদের ক্ষেত্রে আপনাদের বিচার সব সময়ে ভিন্ন কেন?

এখানেই শেষ নয়, ক্ষোভ প্রকাশ করে তারা লিখেছে, বিয়ে খুবই ব্যক্তিগত একটা বিষয়। কিছু গণ্ডি আপনারা মেনে চলুন, এমন তথ্য ছড়ানোর আগে। সবচেয়ে বড় কথা পুরুষ অভিনেতাদের যে সম্মান দেন, সেটাই মহিলাদেরও দিন।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা