,

হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী নিহত হন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব। আজ বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ দাবি করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতের এক হামলায় খতিব নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে খতিবের নিহতের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন। এর জন্য আর কোনো বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।

গোয়েন্দামন্ত্রীকে নিশানা করার আগের দিন রাতেই ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলী লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকে হত্যা করে ইসরায়েল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৫ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ ইউনিয়নের মানুষ

নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবকে কেন্দ্রীয় যুবদলের কারণ দর্শানোর নোটিশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রীকে

খুলনায় যুবককে গুলি করে হত্যা

আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই যানজট

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার প্রত্যয়ে ওসি’র জিরো টলারেন্স নীতি

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ ১ জন আটক

হেলমেট থাকলে রজনীগন্ধার শুভেচ্ছা না থাকলে কড়া সতর্কবার্তা

নবীনগরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন