,

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুন কিছু উপহার দিতে পছন্দ করেন। তবে এবার তিনি হাজির হলেন একেবারে ভিন্ন এক রসায়ন নিয়ে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘তুমি ছাড়া’-তে ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে সিয়ামের ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি নেটিজেনদের বেশ নজর কেড়েছে।

গানটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই নতুন জুটি। ৩ মিনিট ৬ সেকেন্ডের এই ভিডিওচিত্রটি যেন একটি পূর্ণাঙ্গ প্রেমের গল্প। যেখানে মান-অভিমান, খুনসুটি আর একে অপরের প্রতি ভালোবাসার এক গভীর অনুভূতি ফুটে উঠেছে।

ভিডিওতে দেখা যায়, সিয়াম তার চিরচেনা রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন, যা দর্শকদের মনে দোলা দিয়েছে। অন্যদিকে, কলকাতার সুস্মিতার গ্ল্যামারাস উপস্থিতি এবং সাবলীল চাহনি সিয়ামের সঙ্গে দারুণ মানিয়ে গেছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ডোলা রহমান। বরাবরের মতোই ইমরানের সুর ও সংগীতে ছিল মায়াবী এক আবেদন।

মিউজিক প্রোগ্রামিং এবং মিক্স মাস্টারের কাজটিও করেছেন ইমরান নিজেই। রিয়েল এনার্জি প্রোডাকশনের পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে