,

আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল

news-image

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই প্লেব্যাক জগতকে বিদায় জানিয়ে ভক্তদের বড় ধাক্কা দিয়েছিলেন অরিজিৎ সিং। সেই রেশ কাটতে না কাটতেই এবার প্রায় একই সুরে কথা বললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সহকর্মী অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান শ্রেয়া।

তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমারও খুব বিরতি নিতে ইচ্ছে করে। অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। ও মন থেকে একজন প্রকৃত শিল্পী গান থেকে কী উপার্জন হলো বা হলো না, সেটা ও কখনও ভাবে না। ও শুধু সেটাই করে যা ওকে মানসিক প্রশান্তি দেয়।’

অরিজিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রেয়া আরও বলেন, ‘সংগীতের প্রতি এই যে গভীর মমতা, এটাই শ্রোতাদের সঙ্গে ওর যোগসূত্র তৈরি করে দেয়। ওর কাছে গান সবকিছুর ঊর্ধ্বে। অরিজিতের এই সিদ্ধান্ত আমাকেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।’

‘লিপ সিঙ্ক’ বা ঠোঁট মেলানোর সংস্কৃতি নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন এই শিল্পী। তিনি জানান, যে দিন তাকে বাধ্য হয়ে এমন কিছু করতে হবে, সেদিনই তিনি গান ছেড়ে দেবেন। শুধু তাই নয়, ‘চিকনি চামেলি’র মতো চটুল লিরিকের গান ভবিষ্যতে আর না গাওয়ার ব্যাপারেও নিজের অনড় অবস্থানের কথা জানান তিনি।

শ্রেয়া ও অরিজিৎ অসংখ্য সুপারহিট গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের ক্লান্তি আর সমসাময়িক সঙ্গীত ভাবনার পরিবর্তন থেকেই কি তবে শ্রেয়াও অরিজিতের মতো দীর্ঘ বিরতির পথে হাঁটছেন? গায়িকার সাম্প্রতিক এই মন্তব্যে এখন সেই জল্পনাই তুঙ্গে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড