,

অভিনেতা শামস সুমন মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : দেশের অভিনয় জগতের অতি পরিচিত মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬ টায় কার্ডিয়াক এ্যারেষ্ট হয়ে ল্যাবএউড হাসপাতালে মৃত্যবরণ করেন।

মঞ্চ নাটকের হাত ধরে অভিনয় জগতে আসা শামস সুমন একটা সময় ছোট পর্দা ও বড় পর্দায় সমান্তরালে দাপিয়ে বেড়িয়েছেন। তার সাবলীল অভিনয় জয় করে নিয়েছিল দর্শকহৃদয়।

তিনি জনপ্রিয় বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে টেলিভিশন নাটকে তাকে খুব একটা নিয়মিত দেখা যেত না বরং রেডিও ভূমির প্রাতিষ্ঠানিক দায়িত্ব সামলাতেই তিনি বেশি ব্যস্ত ছিলেন।

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন

শামস সুমনের ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু দর্শকনন্দিত চলচ্চিত্র। বিশিষ্ট এই অভিনেতার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ (২০০৪), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘মন জানেনা মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬) এবং ‘চোখের দেখা’ (২০১৬)।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে