,

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

news-image

ক্রীড়া প্রতিবেদক : সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। যদিও পরে তেমন কিছু হয়নি। মূলত নিজের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি সাকিব। এদিকে বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজও শেষ। এমতাবস্থায় সাকিব কবে কোন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম বললেন, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে। সেগুলো দ্রুততার সঙ্গেই হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’

নিউজিল্যান্ড সিরিজে কি দেখা যাবে সাকিবকে? এ ব্যাপারে ফাহিম বলেন, ‘না (নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ফেরা)। আসার ব্যাপারে আমি আশাবাদী যে, যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয়, সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’

যদি সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তাহলে অনেক ব্যাপার সামনে চলে আসবে বলে জানিয়েছেন ফাহিম, ‘তার দলে খেলা বা সে কতদিন খেলবে বা কতটুকু খেলবে বা কোন সংস্করণে খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচক প্যানেলের ব্যাপার থাকে। সেখানে টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তারপর সাকিবের নিজস্ব মতামত থাকবে। ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে সবার আগে হচ্ছে যে দল। দলের স্বার্থটা সবার আগে প্রথমে আমরা দেখব। তারপর অন্য সবকিছু।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে