বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।

আজ থেকে টানা সরকারি ছুটি শুরু হওয়ায় শেষ কর্মদিবস শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ।

সোমবার (১৬ মার্চ) দুপুরের পর থেকেই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বাড়তে দেখা গেছে। তবে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার পর থেকে সড়কে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করে। সন্ধ্যা এবং আগামীকাল ভোরের দিকে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে নজরদারি জোরদার করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহামুদুল হক জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে দুইটি মোবাইল টিম ও চারটি পেট্রোল টিমসহ মোট ছয়টি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে নিয়মিত টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

যানজট এড়াতে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোরও আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার