,

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে কিছু দেশ খুব একটা আগ্রহী নয়: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় সচল করতে দেশগুলোর প্রতি তার সহায়তার আহ্বান আবারও পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, অনেক দেশ আমাকে বলেছে যে তারা সহায়তার জন্য এগিয়ে আসছে। তাদের মধ্যে কেউ কেউ এ বিষয়ে খুবই উৎসাহী, আবার কেউ খুব একটা আগ্রহী নয়।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরও যোগ করেন, ‘‘এমন কিছু দেশ আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করে আসছি। আমরা তাদের ভয়াবহ বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করেছি, অথচ তারা খুব একটা উৎসাহ দেখায়নি। আর এই উৎসাহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ।’’

তিনি আরও জানান যে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ৩০টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে।

ট্রাম্প বলেন, ‘‘৩০টিরও বেশি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করার মাধ্যমে আমরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে হুমকি সৃষ্টির যে সক্ষমতা তাদের রয়েছে, তার ওপর কড়া আঘাত হানছি।’’

তবে ট্রাম্প আরও যোগ করেন যে, প্রণালিটিতে বর্তমানে কোনো মাইন ফেলা হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান