,

ঈদযাত্রায় ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ঈদযাত্রায় গণপরিবহনে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে তিনি বলেছেন, ‘দূরপাল্লার সব বাসকে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে। তেল সংকটকে অজুহাত বানিয়ে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।’

আজ সোমবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও টার্মিনালে নারী টয়লেট উদ্বোধন উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে দেখেছি, কেউ সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। অনেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কমেই যাত্রী পরিবহন করছেন।’

তিনি আরও বলেন, ‘শৃঙ্খলার সঙ্গে একদিক দিয়ে টার্মিনালে বাস ঢুকছে, আবার যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।’

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর