,

বিএনপি গণভোটের রায় মানে কি না, স্পষ্ট করতে বললেন হাসনাত

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি গণভোটের রায় মানে কি না, সেটি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

আজ রোববার জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপিকে স্পষ্ট করতে হবে যে, তারা গণভোটের রায় মানে কি না। যদি গণভোটের রায়কে মেনে থাকে, তাহলে গণভোট কীসের ওপর হয়েছিল? গণভোট হয়েছিল জুলাই সনদের আদেশের ওপর। সেখানে ৬৮% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে।’

তিনি বলেন, ‘জনাব সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটকে মক (উপহাস) করেছেন। উনি এটাকে নিয়ে প্রহসন করেছেন। উনি বলেছেন, যারা হ্যাঁ বা না ভোট দিয়েছে, তারা আসলে পড়ে দিয়েছে কি না, এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি মানুষের রাজনৈতিক বোধ নিয়ে এখানে প্রহসন করেছেন। ৬৮% মানুষ যে ভোট দিয়েছেন, উনি প্রশ্ন তুলেছেন, তারা বুঝে দিয়েছে কি না।’

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর