,

ঈদের ছুটিতে ‘টাকা-স্বর্ণালঙ্কার’ কোথায় রাখবেন, পরামর্শ দিল ডিএমপি

news-image

অনলাইন ডেস্ক : ঈদে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ দলিলাদি ‘অরক্ষিত অবস্থায়’ না রেখে আত্মীয়-স্বজনের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। এ ক্ষেত্রে ঢাকায় কারও স্বজন না থাকলে থানায় রেখে যাওয়ার কথা বলেছেন তিনি।

আজ রোববার ডিএমপি হেডকোয়ার্টারে ঘরমুখো মানুষের ঈদযাত্রা ও ঈদে রাজধানী ঢাকার নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

মো. সরওয়ার বলেন, ‘নগদ অর্থ স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ দলিল অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলো আপনার আত্মীয়স্বজনের বাসায় রেখে যাবেন।’

ঢাকায় যাদের স্বজন নেই সে ক্ষেত্রে কী হবে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রয়োজনে আমাদের পুলিশের সাহায্য নেবে অসুবিধা কি, এ ক্ষেত্রে থানায় রাখতে পারে।’

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এ সময় অপরাধীরা যেন কোনো সুযোগ নিতে না পারে, সেজন্য টহল কার্যক্রম জোরদারসহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে।’

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিএমপি সীমিত সম্পদ বা জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নগরবাসীর সেবা দিতে বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে নগরবাসীকে বাসা বা ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা নতুন করে স্থাপন, যেগুলা পুরাতন আছে সেগুলাকে সচল করার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। এ ছাড়াছুটির সময় পাড়া-মহল্লায় কোনো সন্দেহভাজন লোকের গতিবিধি পর্যবেক্ষণ করলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে অনুরোধ করেন তিনি।

রাতে ছিনতাইকারী, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অপরাধ প্রবণ এলাকায় নির্মিত ব্লক রেইড পরিচালনার মতো বিশেষ অভিযানগুলো চলমান রয়েছে বলেও জানান মো. সরওয়ার।

এ ছাড়া বাসা বা ফ্ল্যাট ছাড়ার আগে দরজা জানালা ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা এবং ঠিকমতো লক করা হয়েছে কি না সেগুলোও ভালোভাবে যাচাই করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাসা ছাড়ার আগে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ চেক করে যেতে বলেন ডিএমপি কমিশনার।

সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার রমজান মাসে বইমেলা, জাতীয় সংসদের প্রথম অধিবেশন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কূটনৈতিক এলাকা এবং বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচের নিরাপত্তায় বাড়তি তৎপরতার কথা তুলে ধরেন।

সরওয়ার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

এ ছাড়া লক্কর ঝক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে সেজন্য ইতোমধ্যেই ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন বলে জানান ডিএমপি কমিশনার।

 

এ জাতীয় আরও খবর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি