,

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি এসব পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা ঘিরে প্রতিমা নির্মাণস্থলে নজরদারি ও পুলিশের বিশেষ টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থাও নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং অপরাধ প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করা হবে।

পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?