,

শিলাবৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বন্ধ

news-image

​ স্পোর্টস ডেস্ক : শিলাবৃষ্টির কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে বন্ধ রয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বজ্রপাত শুরু হওয়ায় বৃষ্টি পড়ার আগেই আম্পায়াররা ম্যাচ বন্ধ করে দেন।

ম্যাচ বন্ধ ঘোষণারেআগেই বাংলাদেশ ৩টি উইকেট হারিয়ে ফেলেছে। শাহিন শাহ আফ্রিদির করা প্রথম ওভারে ১ রান তুলেছিল তানজিদ তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি। পরের ওভারে আসে ৭ রান। তৃতীয় ওভারের শেষ বলে শাহিননের বলে মোহাম্মদ ওয়াসিমকে ক্যাচ দেন তানজিদ তামিম।

আগের ম্যাচে ৪২ বলে ৬৭ রান করা এই ব্যাটার আজ ফিরেন মাত্র ১ রানে। পরের ওভারের প্রথম বলেই বিদায় নেন সাই। ১২ বলে তিনি করেন ১২ রান। নাজমুল হোসেন শান্ত মেরেছেন সিলভার ডাক। তখন দলীয় রান ১৫। লিটন দাস ও তাওহীদ হৃদয়ের জুটি আরও ১২ রান করার পর খেলা বন্ধ হয়। জয়ের জন্য করতে হবে আরও ২৪৮ রান।

এর আগে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। পাকিস্তানের শেষ ৭টি উইকেট পড়ে ৪৩ রানের মধ্যে। দিনের সফল বোলার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। দলপতি ২ উইকেট নিয়েছেন মাত্র ৩৪ রানের বিনিময়ে, ৫৬ রানে রিশাদের শিকার ৩। পাকিস্তানের পক্ষে ফিফটি করেছেন মাজ সাদাকাত ও সালমান আলী আগা।

আগের ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করে বাংলাদেশ ৮ উইকেটে জিতেছিল। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে মিরাজরা সিরিজ জিতবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড